দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)। আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামে। দীপায়নের বাড়ি সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে।
জানা যায়, রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরী বলেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো যাবে।
এও