দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় বন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের মুখে ও বুকে হাতির পায়ের ছাপ রয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের অদূরে সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের পাশে সংরক্ষিত বনের ভেতর একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বনের ভেতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫। তার মুখ ও বুক থ্যাঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেবি