দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় মেয়ের বিবাহবার্ষিকীতে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রায়হান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
রায়হান উদ্দিন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেন পরিবারের সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই বাবার বাড়ি চলে যান সুলেখা। পরে স্বামী আত্মহত্যা করেছেন শুনে আবার চলে আসেন।
তারা আরও জানান, বিভিন্ন এনজিও এবং মানুষের কাছে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন রায়হান উদ্দিন। এ নিয়ে প্রায় সময় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। এসব কারণে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি