• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা
  • চাটমোহর

মাজারের কমিটি নিয়ে বিরোধে মাদরাসা সভাপতিকে হত্যার অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মাজারের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আব্দুল আলীম সরকার (৫২) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত আব্দুল আলীম সরকার উপজেলার বড় গুয়াখড়া গ্রামের মৃত ইছাহাক সরকারের ছেলে। তিনি মা মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদরাসার সভাপতি ছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের আফসার আলী মাস্টার (৬৫) ও তার ছেলে টেঙ্গরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান ওরফে খোকন মাস্টার (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, মা মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদরাসার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইসলামি জলসার আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে সভার আয়োজন করা হয়। সভা শেষে মহেলা বাজারে চা খেয়ে বাড়ি ফেরার পথে বড় গুয়াখড়া গ্রামের মাজার গেটের সামনে পৌঁছালে আফসার আলী মাস্টার ও তার ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টারসহ কয়েকজন আলীমকে গালাগাল করে। একপর্যায়ে খোকন মাস্টার ধাক্কা দিলে আলীম পড়ে যান। পরে অন্যদের মারধরের একপর্যায়ে আলীম সরকার জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় আশপাশের লোকজন ও আলীম সরকারের ছেলে আশিকুর রহমান আশিক এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। আশিক বলেন, ‘চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছেন। এ সময় বাবাকে মারধর করা লোকজন পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় বাবাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধারসহ দুজনকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই গোলজার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আফসার আলী মাস্টার ও তার ছেলে কামরুল হাসান খোকনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। পরে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বড় গুয়াখড়া মাজারের কমিটি গঠন নিয়ে আফসার আলী মাস্টার গ্রুপের সঙ্গে আব্দুল আলীম সরকার গ্রুপের বিরোধ চলছিল। মাজারের গেট ভাঙার কথা বলেছিলেন খোকন মাস্টার ও তার লোকজন। তাতে বাধা দেন আলীম সরকার। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে আফসার আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। এরপরই এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘মাজারের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে এ ঘটনা ঘটেছে বলে লোকমুখে শুনেছি।

আরও পড়ুন

আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দোষী হয়ে থাকলে বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

  • পাবনা
  • চাটমোহর
  • মাজার
  • গেট
এ সম্পর্কিত আরও খবর
শেরে বাংলায় খেলা শুরুর আগেই গেট ভাঙলেন দর্শকরা
শেরে বাংলায় খেলা শুরুর আগেই গেট ভাঙলেন দর্শকরা
৩ দাবিতে চাকরিচ্যুত সেনা সদস্যদের জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান
৩ দাবিতে চাকরিচ্যুত সেনা সদস্যদের জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান
সচিবালয়ের বাইরে কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
সচিবালয়ের বাইরে কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
জেলা প্রতিনিধি নেবে দেশ টিভি (নাটোর, নীলফামারী, পাবনা)
জেলা প্রতিনিধি নেবে দেশ টিভি (নাটোর, নীলফামারী, পাবনা)
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।