দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম এজেন্ডাই হচ্ছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৩৯টি প্রকল্পে ৩৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে জনগণকে ভোগান্তির শিকার হতে হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে না পারে, সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারি রাখতে হবে। কারণ, এ সরকারের প্রথম প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, নড়িয়া-সখিপুরের জনগণের বিপুল ভোটে আবারও আমি সংসদ সদস্য হওয়ায় আমার দায়িত্ব বেড়ে গেছে। নড়িয়া ও সখিপুরকে একটি স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তাই করা হবে। জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। এ দেশের মানুষ অন্য কারো নয় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জেডএ