দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তথ্য মতে ফেনী শহরের পাগলা মিয়া সড়কে সেলিমের ভাঙারির দোকান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৫ কেজি ওজনের তারও (কয়েল) উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আরিফ হোসেন শুক্কুর নামে একজন ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ৪ ডিসেম্বর ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনায় ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনা তদন্তে তিনজনকে শনাক্ত করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদী গ্রামের আমিন মিয়ার ছেলে আরিফ হোসেন শুক্কুর (২৮), কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর মোল্লা বাড়ির মোবারক হোসেনের ছেলে (বর্তমানে ফেনী শহরের হাজারী রোডের পশ্চিম মাথায় বাবুল চৌধুরীর ভাড়াটিয়া) মো. সুমন মিয়া (৩৬) ও কুমিল্লার একই বাড়ির জহির জামির আলীর ছেলে (বর্তমানে হাজারী রোডের পশ্চিম মাথা ফটিক চৌধুরীর ভাড়াটিয়া মো. সেলিম (৩০)-কে গ্রেপ্তার করে।
এর মধ্যে শুক্কুরের নামে এর আগে ৯টি, সুমনের নামে ৫টি ও সেলিমের নামে ২টি মামলা রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থৈয়াই অংপ্রু মারমা বলেন, গ্রেপ্তার ৩ জনই পেশাদার ট্রান্সফরমার চোর। বুধবার তাদের আদালতে সোপর্দের পর শুক্কুর ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জেবি