দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো.জাকির হোসেন (৫৫) ও একই ওয়ার্ডের মো.জাকির হোসেনের ছেলে মো.বাদশা খান (৩৪)।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ৩ হাজার ৫শত পিস ইয়াবা ও ৭শত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলায় মাদকের বিস্তাররোধে অভিযান অব্যাহত থাকবে।
এফএইচ