দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, এ দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কাউকে মনে করে না। এ কারণেই জনগণ তাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে পৃথিবীতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
রোববার (২৮ জানুয়ারি) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে কাঁচিকাঁটা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ের পর জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছে। সরকারের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, নাসির সরদার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, সখিপুর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ককন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
পরে ডিএমখালী ইউনিয়নের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনামুল হক শামীম।
জেবি