দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতা বেড়েছে। ঘুনকুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। রোববার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৫-৬ বছরে এতো কম কখনই ছিল না।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীতের তীব্র অব্যাহত থাকবে পুরো সপ্তাহজুড়ে। আগামী মাসের শুরুর দিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে উপকূলের ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। দিন মজুর, শ্রমজীবী মানুষ এবং কৃষকরা কাজে যেতে পারছেন না। ঘুনকুয়াশার কারণে রবিশস্যের ক্ষতির আশঙ্কা চাষিদের।
শীতের কারণে কষ্টে আছেন বাধের ছিন্নমূল মানুষ। এছাড়া মানবেতর দিন কাটছে দরিদ্র পরিবারগুলোর। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বছর ৪৩ হাজার ৫'শ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারি পর্যায়েও শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বা শীতবস্ত্র বিতরণের দাবি অসহায় মানুষের।
এফএইচ