দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শেখার অনেক কিছু আছে। শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বাংলার নীলকণ্ঠি পাখি শেখ হাসিনা দু:খি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে গেছে। সেই নেত্রীর যদি আমরা কর্মী হয়ে থাকি সেখান হতে শিক্ষা নিতে হবে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বলরামপুর আর্দশ মহাবিদ্যালয়ে আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলি, আমার কোনো টিনের বাক্স নেই যে নিয়োগের আগে সেই বাক্সে দান করতে হবে। আমার কোনো লোক নেই যে তাকে টাকা দিতে হবে। আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই আমার কোনো কমিশনের বাক্স নেই। যে সেখানে দান অনুদান দিতে হবে।
নিয়োগে একটি টাকা কাউকে দিবেন না এবং কী আপনারাও নিবেন না। নিয়োগে কোনো ব্যক্তি যদি হস্তক্ষেপ করতে যায় প্রয়োজনে আপনারা প্রশাসনের সহযোগিতা নিবেন। পরীক্ষা হবে ডিসি ও ইউএনও অফিসে। যে যোগ্য সেই নিয়োগ পাবে। একটি পয়সাও লাগবে না। আমার শিক্ষকদের আমি বলতে চাই রাজনীতি আর ক্লাস এক সঙ্গে চলে না। আপনি রাজনীতি করতে চান ভালো কথা কিন্তু ক্লাসের সময় বাদ দিয়ে রাজনীতি করবেন এটা হবে না। রাজনীতি করতে চাইলে চাকরি ছেড়ে দেন।
বলরামপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান, বলরামপুর আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা, আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা ও বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বকুল।
সংবর্ধনা অনুষ্ঠানের রোভার স্কাউটদের দিক্ষা অনুষ্ঠানে যোগ দেন। সবশেষে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেবি