দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন স্থানে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ লাইন, ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, আলুরতল, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা-বাগান, ফোকাসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেবি