দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে আধুনিক নির্মাণ শৈলীর স্মৃতি ৭১ তোরণ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই তোরণ উদ্বোধন করেন তিনি।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আ. হামিদ জমাদ্দার উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মাঠে বৃক্ষ রোপণ করেন।
এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে অতিথিবৃন্দ বান্দরবান শহরের উজানী পাড়া বৌদ্ধ বিহারে শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন।
জেবি