দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ ৪টি পদে জয়ী হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাত ১২টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল করিম মজুমদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’থেকে সভাপতি পদে মো. আবদুছ ছাত্তার ১৭০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম ফারুক ১৪৯ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী রসিক শেখর ভৌমিক ১২১ ভোট পেয়েছেন।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি পদে মো. ইসহাক ১৭২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসাইন ১৬২ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁঞা ১৬২ ভোট, অডিটর পদে মো. আরিফ ১৫১ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ১৭৯ ভোট পেয়েছেন। এ পরিষদ থেকে সদস্য পদে মো. মাঈন উদ্দিন রাজু ২০৬ ভোট, মোহাম্মদ মনির উদ্দিন মিনু ১৯৮ ভোট, আনোয়ার হোসেন ফরহাদ ১৮৬ ভোট এবং মোহাম্মদ ইউসুফ ১৭৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি পদে মো. শামছুল হুদা ১৭৯ ভোট, অর্থ সম্পাদক মো. আরশাদ আলী ভূঞাঁ ১৮০ ভোট, সদস্য পদে কাজী মোজাহেরুল ইসলাম জাহিদ ১৭০ ভোট এবং ফারিহা জাহান ১৬৭ ভোট পেয়ে জয় পেয়েছেন।
এফএইচ