দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুটি পদে মোট ছয়জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মো. ইয়াছিন সুমন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশনের মো. ইয়াছিন করীম রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা।
অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জর্জ আদালতের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম।
নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম।
জেবি