• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • বান্দরবান
  • নাইক্ষ্যংছড়ি

প্রশাসনের আশ্বাস শুনতে শুনতে ইটভাটা মৌসুম শেষ হয়

মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
  ২০ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুম। সবুজ পাহাড়বেষ্টিত এই ইউনিয়নের আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ ও বায়ু দূষণ করে চলছে অবৈধ পাঁচ ইটভাটা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত তিন মাস ধরে প্রকাশ্যে পাহাড় ও ফসলি জমি কাটা এবং জ্বালানি হিসেবে বনের কাঠ পুড়ানো হলেও সংশ্লিষ্ট প্রশাসন যেন নির্বিকার।

ক্ষুব্ধ সচেতন মহল বলছেন, ইটভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ চালিয়ে নেওয়ার জন্য কোনো নির্দেশনা নেই। কিন্তু পরিবেশ ও বায়ু দুষণের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? পাল্টাপাল্টি এমন অভিযোগে প্রশাসন বলছে দুর্গম ও দূরত্বের কথা।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের কাছাকাছি এলাকায় অন্তত পাঁচটি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। আওয়ামী লীগ নেতা খালেদ সরওয়ারজের মালিকানাধীন কেআরই, সাজু বড়ুয়ার মালিকানাধীন ডিএসবি, ফরিদ আহমদের মালিকানাধীন বিবিএম, জয়নাল আবেদীনের মালিকানাধীন জেএসবি ও আবুল কালামের মালিকানাধীন কেআরএস নামে এসব ইটভাটার মালিক নিজেদের স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মারমা বলেন, অবৈধ ইটভাটায় প্রতিদিন প্রকাশ্যে পুড়ানো হচ্ছে বনের কাঠ। ফসলি জমি ও পাহাড় কেটে তৈরি করা হচ্ছে ইট।

স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে জনবসতি এলাকায় পরিবেশ বিধ্বংসী এ কর্মযজ্ঞ চললেও পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুনতে শুনতে ইটভাটা মৌসুম শেষ হয়ে যায়।

মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালালেও পরদিন পুনরায় কাজ শুরু করেন মালিকপক্ষ। স্থানীয়দের মতে, ক্ষমতার প্রভাবে ইটভাটার মালিকদের কাছে ‘প্রশাসন নির্বিকার’! প্রশাসনের এক কর্মকর্তা অফ রেকর্ডে (ক্যামরার বাইরে) তাদের অসহায়ত্বের কথা এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন।

ইটভাটাগুলোর মালিকরা উচ্চ আদালতের রিট, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দোহাই দিয়ে চললেও বৈধ কাগজপত্রের প্রশ্নে অনেক ইটভাটা মালিক এড়িয়ে যান।

এই বিষয়ে জানতে সংশ্লিষ্ট একাধিক ইটভাটা মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ কেটে দেন। তবে সাংবাদিক পরিচয় গোপন রেখে বিবিএম ইটভাটা মালিক ফরিদ আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উচ্চ আদালতে রিট করার কাগজপত্র এই মুহূর্তে তার হাতে নেই।

সরেজমিনে গেলে খাতা দেখে তিনি জানাতে পারবেন। এদিকে পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা গড়ে উঠার কথা স্বীকার করলেও কেন ব্যবস্থা নিচ্ছে না এমন প্রশ্নের জবাবে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরউদ্দিন চৌধুরী বলেন, দূরত্বের কারণে এলাকাগুলোতে তাদের অভিযান চালাতে একটু কষ্ট হচ্ছে।

আরও পড়ুন

গাজিপুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে

ইটভাটাগুলোর জন্য নিয়মিত মামলা রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে। অন্যদিকে কোনো অবৈধ ইটভাটা মালিকদের সুযোগ-সুবিধা দিচ্ছেনা দাবি করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসন কোনো অবৈধ ইটভাটা মালিককে সুযোগ-সুবিধা দেয়নি। গত বৃহস্পতিবারও অভিযান চালানো হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশবাদীদের মতে, উচ্চ আদালত কোনো ইটভাটা মালিককে পাহাড় কাটা, জমি কাটা এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর জন্য অনুমতি দেয়নি। জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চুপ ভূমিকা পালন করায় ইটভাটা মালিকরা পরিবেশ ধ্বংসের এই সুযোগ নিচ্ছেন।

জেবি

  • বান্দরবান
  • ইটভাটা
  • সারাদেশ
  • মালিক
  • জ্বালানি
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ধলেশ্বরী টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় এবার বাস মালিক গ্রেপ্তার
ধলেশ্বরী টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় এবার বাস মালিক গ্রেপ্তার
বসতভিটা রক্ষা না হলে আত্মাহুতির হুমকি প্লট মালিকদের
বসতভিটা রক্ষা না হলে আত্মাহুতির হুমকি প্লট মালিকদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।