দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় দিনের মতো চলছে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনী গন্ধা উদ্ধারের কাজ। উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছেছে। আর প্রত্যয় এখনও ঘাটে এসে পৌঁছতে পারেনি। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা মিলে ডুবে যাওয়া ৯টি মালবাহী ট্রাকের মধ্যে তিনটি ট্রাক উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।
পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। কারণ ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ টনের বেশি।
অপরদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সক্ষমতা প্রতিটির ৬০ টন করে। তবে, নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া প্রত্যয়ের সক্ষমতা ২৫০ টন। সেক্ষেত্রে তিন জাহাজ একত্রে চেষ্টা করলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব।
বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান জানান, ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির যে পরিমাণ ওজন তা উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সক্ষমতায় নেই। তবে তারা ঘটনাস্থলে ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের কাজ চালাচ্ছে। আর প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে গতকাল রওয়ানা হয়েছে। বিকেল চারটা বা পাঁচটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছাবে। তখন তিনটি জাহাজ মিলে ডুবে যাওয়া ফেরিটিকে উদ্ধারে কাজ শুরু করা হবে।
জেবি