দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে নদীর চ্যানেল বন্ধ করে সেতু নির্মাণের কাজ করার ঘোষণা দেওয়ায় মানববন্ধন করেছেন মাঝি ও নৌযানের মালিকরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে কোটাপাড়া সেতুর নিচে কীর্তিনাশা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় দুই শতাধিক মাঝি ও নৌযানের মালিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মাঝি ও নৌযানের মালিকরা জানান, সম্প্রতি সড়ক ও জনপথ মাইকিং করেছে কোটাপাড়া নতুন সেতুর কাজ করার লক্ষে বাঁধ দিয়ে নদীর চ্যানেল বন্ধ করে দেবে। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শরীয়তপুর, মাদারীপুর ও বরিশালসহ বিভিন্ন এলাকার খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। এতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ মাঝি ও নৌযানের মালিকরা অনাহারে থাকবে।
তারা বলেন, এই নদীতে আরও সাতটি ব্রিজ হয়েছে। এ পর্যন্ত কোনোখানে নৌপথ বন্ধ হয়নি। ব্রিজ হলে আমাদেরই শান্তি। কিন্তু এই নদী যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কী হবে? আমরা চাই, এই নৌপথ বন্ধ না করে ব্রিজ করুক। আমাদের নৌ চলাচলের রাস্তা করে দিয়ে ব্রিজ করা হোক।
এর আগে বাঁধ নির্মাণ বন্ধে বুধবার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন তারা।
জেবি