দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। শীতের সময় হঠাৎ করে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় এক দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সকালে তা দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে আকাশ মেঘাচ্ছন্ন। তবে মেঘ কেটে গেলে তাপমাত্রা বাড়বে। আবার কখনও ওঠানামা করবে।
এদিকে ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ফুলকপি, বাঁধা কপি, টমেটো, আলু ও বোরোর বীজতলা।
কৃষি অফিস বলছে, কুয়াশার কারণে রবিশস্যের রোগের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি কমে গেলেও সূর্যের দেখা মেলেনি দ্বীপ জেলায়। কনকনে শীতে বিপাকে পড়েছেন উপকূলের ছিন্নমূল মানুষ। ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
জেবি