দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের মানুষকে না খাইয়ে মারার ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নির্বাচনোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফতুল্লা থানা আওয়ামী লীগ লীগ ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় শামীম ওসমান বলেন, অনেক বড় বড় শক্তি এর সঙ্গে জড়িত। এমনও হতে পারে টাকা দিয়েও আপনি জিনিস কিনতে পারছেন না। সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে আরও অনেক গেইম হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভরসা উল্লেখ করে শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ভরসা আছে। মৃত্যুকে এক পয়সা দাম না দেওয়ার নাম শেখ হাসিনা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর নাম শেখ হাসিনা।
মাদক কারবারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসী এক সঙ্গে নামছে জানিয়ে শামীম ওসমান বলেন, আগামী ২৭ জানুয়ারি থেকে এক মাস কাজ করতে দিন। গোপনে মাদক ব্যবসায়ীদের নাম পাঠান। ২৮ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জে এক চিমটি মাদকও খুঁজে পাওয়া যাবে না। আর মাদক ব্যবসায়ীদের যিনি জামিন দেবেন তাকেও নারায়ণগঞ্জে থাকতে দেব না। ২৭ তারিখ দুপুরে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে মাদকের বিরুদ্ধে নামব।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি