দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে এন্টিবায়োটিকবিরোধী জীবাণুর সংক্রমণ ও কিডনি রোগীদের চিকিৎসায় হেমোডায়ালাইসিস পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার, রংপুর-২ আসনের তিনবারের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম শফিক।
সভাপতিত্ব করেন গুড হেলথ হসপিটালের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান।
এ সময় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর আন্তরিকতায় স্বাস্থ্যসেবা রংপুরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে জাতীয় সংসদে আরও ভূমিকা রাখবেন বলে দৃঢ় অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে গুড হেলথ হাসপাতালের আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়।
এতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষাবিদ, সামাজিক-সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জীবাণুর সংক্রমণ ও কিডনি রোগীদের চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেবি