দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনা সদর উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে এ কারাদণ্ড প্রদান করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দিলিপ সরকার। তিনি বরগুনা পৌরসভার ক্রোক এলাকার অতুল সরকারের ছেলে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙনে মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। এ সময় ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজে বাধা দেন দিলিপ সরকারসহ আরও কয়েকজন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হলে জমি দাবির পক্ষে কাগজপত্র দেখতে চান। তাবে এ সময় কাগজপত্র দেখাতে না পারায় দিলিপ সরকারকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সরকারি কাজে বাধা প্রদান করেন দিলিপ সরকার। তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দিলিপ সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি