• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সলিল বিশ্বাস মিঠু, গোপালগঞ্জ
  ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জে যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর সরকার প্রধান হিসেবে এটা তার প্রথম সফর। ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রধানমন্ত্রী তার দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

এদিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রীযাপন করবেন এবং পরের দিন রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি আবার সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।

এদিকে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা এখন খুশির জোয়ারে ভাসছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর আগামীকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা জানাবেন। তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটারা প্রধানমন্ত্রীকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। জনগণও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই তার আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত। কারণ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে তিনি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে এ দুই উপজেলার মানুষের মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাসটা একটু অন্যরকম।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আগামী ১৪ জানুযারি রোববার প্রধানমন্ত্রী কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাকর্মীরা মন খুলে কথা বলবেন এবং প্রধানমন্ত্রীও শুনবেন ও বলবেন। তার কাছে আমাদের কোনো কিছু চাওয়া বা পাওয়ার নাই। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার হলো আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হন।

তিনি আরও বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এখানে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আর প্রধানমন্ত্রী কোটালীপাড়াবাসীকে শুভেচ্ছা জানাতে আসছেন এমন খবরে কোটালীপাড়া জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান থেকে টানা তিনবারের মন্ত্রী মোজাম্মেল হক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে ঢেলে সাজানো হয়েছে। জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে রয়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুইটি মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন। নেতাকর্মীরা এখন উৎসবের প্রহর গুণছেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী আগামী ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনের সফরে এসে জাতির পিতার সমাধি সৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও নিরাপত্তাময় করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সকলের সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি।

জেবি

  • প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জ
  • সারাদেশ
  • সফর
  • টুঙ্গীপাড়া
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।