দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় কোনো গাড়ি থেকে নেমে রেললাইনে এসেছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন জানান, টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে।
জেবি