দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় মাওলানা সাদ পন্থীদের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হয় এই ইজতেমা।
জানা গেছে, মহান আল্লাহর নৈকট্য লাভে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আগামীকাল শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। কুমিল্লা জেলা সদরের অদূরে পালপাড়া ব্রিজের পূর্বপাশে এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন গোমতী নদীর চড়ে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় গুরুত্বপূর্ণ ঈমানি বয়ান পেশ করবেন।
এদিকে ইজতেমাকে ঘিরে তাবলীগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইটি পুলিশ বক্স বসানো হয়েছে। যারা ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইজতেমায় যোগ দিতে আসছেন জেলা উপজেলার মুসল্লিরা। মুসল্লির ঢল এখন গোমতীর তীরে।
আরএ