দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে আলুর বর্গা চাষী ফিরোজ মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির আলুর গাছ রাতের আঁধারে তুলে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জানুয়ারী) রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দের পাড়া আলুর বর্গা চাষী ফিরোজ মিয়ার লাগানো আলুর গাছ তুলে ফেলে দুর্বৃত্তরা।
বর্গা চাষী ফিরোজ মিয়া অভিযোগ করে বলেন, প্রতি বছরের মতো এবারো প্রায় ২০০ শতাংশ জমি বর্গা নিয়ে এসট্রাডিস আলু চাষ করেন। আলু চাষে ৪ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গতকাল (১০ জানুয়ারি) রাতে আমার ৪০ দিন বয়সী আলুর গাছগুলি দুর্বৃত্তরা তুলে রেখে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দরিদ্র আলুর বর্গাচাষি ফিরোজ মিয়ার চাষকৃত আলুর গাছ তুলে নেওয়া দুর্বৃত্তদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি কামনা করেন স্থানীয় এলাকাবাসীরা।
জেবি