দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১০টা ৫৮ মিনিটে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।
এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডির জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।
মর্টার শেলটি ব্রিটিশের অর্জিনাল তৈরি। এটি ট্যাং ধ্বংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস।
তবে এই শেলটি কিভাবে এখানে এল তা তদন্ত করে জানানো যাবে বলে জানান তিনি।
জেবি