দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) রাজবাড়ী-১ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলেন আলহাজ কাজী কেরামত আলী।
টানা চারবারের মতো নির্বাচিত হলেও কাজী কেরামত আলী মোট ছয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
১৯৯১ সালে (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট ওয়াজেদ চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার অকাল মৃত্যুতে ১৯৯২ সালের উপ-নির্বাচনে প্রথম বারের মতো কাজী কেরামত আলী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ২০০১ সালে (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে পরাজিত হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০০৮ সালে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৪ সালে ৭ জানুয়ারি ষষ্ঠবারের মতো (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনের সাধারণ ভোটারের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আলহাজ কাজী কেরামত আলী।
দশম জাতীয় সংসদ নির্বাচনের শেষের দিকে ২০১৮ সালে দুই জানুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পায় কাজী কেরামত আলী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী না হলেও এবার পূর্ণমন্ত্রীর দাবি করছেন রাজবাড়ীবাসীর।
জেবি