দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত তাজুল ইসলাম। হাজারো মানুষ ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় জমিয়েছেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে পঞ্চমবারের মতো জয় পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আবারও তাকে নতুন সরকারে মন্ত্রী হিসেবে দেখতে চান কুমিল্লার মানুষ। সোমবার (৮ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. তাজুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।
লাকসাম ও মনোহরগঞ্জ এ দুই উপজেলা নিয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসনে ১২৬টি কেন্দ্রে গড় ভোট পড়েছে প্রায় ৫৮ দশমিক ৯৮ শতাংশ। মো. তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট এবং জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট।
মো. তাজুল ইসলাম ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।
জেবি