দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন ডা. মুরাদ হাসান। ২০০৮ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হলেও এবার দাঁড়াতে হয়েছে স্বতন্ত্র। তবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে গেছেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।
জামালপুর-৪ আসনে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ। তিনি আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমানকে পরাজিত করেছেন।
রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যনুযায়ী, আব্দুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৬৭৮ ভোট। আর নৌকার মাহবুবুর পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। ঈগল প্রতীকের ডা. মুরাদ পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশিদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এইউ