দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার প্রতিদ্বন্দ্বিতা হয়। এ আসন থেকে মুহাম্মদ ফারুক খানসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসন থেকে মুহাম্মদ ফারুক খান নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া (ঈগল) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির মো. জাহিদুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ২২৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ মো. আব্দুল্লাহ (আম) পেয়েছেন ২৬৯ ভোট ও জাতীয় পার্টি সহিদুল ইসলাম মোল্যা (লাঙ্গল) পেয়েছেন ২৯১ ভোট।
এ আসনে মোট ভোট ছিল তিন লাখ ৭৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লাখ ৩০ হাজার ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট এক হাজার ৮৯৯টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৬১.৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
জেবি