দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সদরে ট্রাক প্রতীকে ভোট কিনতে এসে গ্রেপ্তার একজনকে সাতদিনের কারাদণ্ড ও দশ হজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে গেলে ২০ হাজার টাকাসহ তিনজনকে আটক করে এলাকাবাসী
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও কোতোয়ালি থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
কৃষ্টপুর আদমজি অরুণ কৃষ্ণ চৌধুরীর বাসার সামনে থেকে আটকৃতদের জবানবন্দি শুনে বিজ্ঞ আদালত সুতিয়াখালির মৃত আব্দুল জব্বারের ছেলে শফিকুল ইসলাম (৪০) এর দোষ স্বীকারমূলে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামের সঙ্গে থাকা দুজন নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়ার (২৬) কাছ থেকে ঘটনা শুনে তাদের সাক্ষী করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ক র্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, টাকা বিতরণের সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট গিয়ে শফিকুলকে কারাদণ্ড ও জরিমানা করে।
জেবি