• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লার ১১টি আসন নিরাপত্তার চাদরে ঢাকা

মো. সুমন কবির ভূইয়া, কুমিল্লা
  ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

৭ জানুয়ারি ভোটগ্রহণ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কুমিল্লাকে। ১৭ উপজেলা, ১৮ থানা মিলে ১১টি সংসদীয় আসন নিয়ে দেশের দক্ষিণের এই গুরুত্বপূর্ণ অঞ্চল। ১১ আসনের ৯৩ প্রার্থী এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের ভোট নির্বিঘ্ন করতে এই জেলাকে একরকম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে দাবি করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ আসনে ভোটার সংখ্যা ৪৬ লাখ ছয় হাজার ১৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন, নারী ভোটার ২২ লাখ ৩৯ হাজার ৯০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। এই জেলায় সিটি করপোরেশন একটি, পৌরসভা আটটি ও ইউনিয়ন ১৯৩টি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৪৩৫টি। ভোট কক্ষের সংখ্যা নয় হাজার ৩৮৮টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪১২টি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ জেলার ১১ আসনের ৫০০টি সাধারণ, ৫৬৪টি ঝুঁকিপূর্ণ এবং ৩৭১ টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে নজরে রেখেছে জেলা পুলিশ।

এসব কেন্দ্রে এক হাজার ৪৩৫ জন প্রিজাইডিং অফিসার ও ৯ হাজার ৩০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৮ হাজার ৬০০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এসব কেন্দ্রের নিরাপত্তায় ৩২ প্লাটুনে ৬৮২ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাব ১৮০ জন ও অতিরিক্ত ৫০ জন মোতায়েন করা হবে। রেললাইনসহ মোট ১৭ হাজার ৫৪০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও চার হাজারের বেশি পুলিশ মাঠে কাজ করছে। ১০৫টি পেট্রোলিং টিম জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহলে আছে।

এদিকে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের ন্যায় কুমিল্লাতেও সেনাবাহিনীর ৩৩ পদাতিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ২৮ জন এক্সিকিউটিভ ও অতিরিক্ত ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে ২৫ জন।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, শুক্রবার থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জামসহ কেন্দ্রে নিয়োজিত পুলিশ এবং আনসার সদস্যদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।

আরও পড়ুন

অপহরণ করে রোহিঙ্গা যুবককে হত্যা

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, পুলিশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে কুমিল্লাকে। আমাদের সাধারণ পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিমও থাকবে। মোবাইল ডিউটি, কেন্দ্রভিত্তিক ডিউটি, ডিবি-ডিএসবির ৩০০ এর বেশি গোয়েন্দা, পেট্রল টিম, স্ট্যান্ডবাই ডিউটিতে পুলিশ নিয়োজিত রঢেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, যখনই কোনও প্রার্থী অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ কারও নেই। মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করছে।

জেবি

  • কুমিল্লা
  • চট্টগ্রাম
  • ভোট
  • সারাদেশ
  • নির্বাচন
  • মাঠ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।