দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ পাঁচটি নৌকা জব্দ করেছেন কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার ( ৪ এপ্রিল) রাতে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বঙ্গেরচর, তুলাতলি, ৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় অবৈধভাবে মাছ ধরার সময় ফারুক ব্যাপারীর পাঁচটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার বাঁধা জাল, ৩০ হাজার মিটার পাই জালসহ ৫১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আলামিন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ নৌকা জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তা ছাড়া জব্দ জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।