দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আ. ক. ম মোজাম্মেল হক কালিয়াকৈরে ৫ বছরের এমপি ও ১০ বছরের মন্ত্রী। অত্যন্ত দুঃখের বিষয় যাকে আমরা মন্ত্রী বানিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি, যাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে এলাকার মানুষের শাসনের জন্য নিয়ে এসেছিলাম। দীর্ঘ ১৫ বছর শাসনের নামে মানুষকে শোষণ করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের ভান্নারা এলাকায় গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনি প্রচারণায় এসে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
পরে তিনি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলকে ভোট দিলে আগামী ২০ বছর নেতৃত্ব পাবেন। যিনি মানুষের কল্যাণের জন্য কাজ করবে। আর ৮০ বছরের বয়োজ্যেষ্ঠ মানুষকে ভোট দিলে ঝুটের টাকাটি ভাগ করে খেতে পারবে।
ভান্নারা, বোয়ালি, ফুলবাড়িয়া এলাকায় গণসংযোগে বিপুলসংখ্যক ভোটার ও অনুসারীরা অংশ নেন।
জেবি