দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভোটটা যদি পার টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না। আগেই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্বাচনি প্রচারণায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ভোটের স্লিপগুলো দলীয় লোকজনকে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোটকেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাবে না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে, আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পার টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।
আব্দুল হাই আরও বলেন, আপনারা দয়া করে আগামী ৭ তারিখ সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জেবি