• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

নির্বাচনি প্রচারণায় টাকা বিলি, ভিডিও ভাইরাল

বিল্লাল হোসাইন, নারায়ণগঞ্জ
  ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার নির্বাচনি গণসংযোগে প্রার্থীর ঘনিষ্ঠ এক অনুসারীকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মাস্টার। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এদিকে, মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগরে প্রচারণার সময় সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতায় নির্বাচনে অংশ নিয়েছে। ভূমিদস্যুরা ওই প্রার্থীদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছেন।

‘প্রভাবশালী ওই ভূমিদস্যুরা একজন পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে দখল করতে চায়’ বলেও মন্তব্য করেন এই নৌকার প্রার্থী।

গোলাম দস্তগীরের এই বক্তব্যের একদিন পরই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার নির্বাচনি গণসংযোগে টাকা ছড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। তার পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনি প্রতীক ‘কেটলির পক্ষে স্লোগান দিচ্ছেন। এ সময় নুরুল ইসলামকে টাকা বিলি করতেও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের প্রচারণায় যান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। ওই সময় প্রচারণার ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেন শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছাত্রলীগের নেতা নাসিম মোল্লা। ওই ভিডিওতে নুরুল ইসলামকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা যায়।

এ বিষয়ে দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা ও মিটিং করার সময় কর্মীরা চা পান করেন। কিন্তু সেই চায়ের বিল দিতে ভুলে যাই। পরে মনে পড়লে ওই ব্যক্তিকে চায়ের বিল দিয়েছে।

তবে ‘কেটলি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘যে টাকা বিলি করছে, সে আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কিনা সেটা দেখার ব্যাপার আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কিনা সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে নির্বাচন আমি করি না।’

এদিকে, এই বিষয়ে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ভূমিদস্যুরা যে আমার প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রকাশ্যে টাকা বিলির ভিডিও তারই প্রমাণ। এই টাকা বিলি করার মধ্য দিয়ে ওই ভূমিদস্যুরা সুকৌশলে নির্বাচন নিয়ে সরকার ও প্রশাসনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। প্রধানমন্ত্রী রূপগঞ্জবাসীর কল্যাণে আবারও কাজ করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস, রূপগঞ্জবাসী আগেও এই ভূমিদস্যুদের বিরুদ্ধে যেমন ছিলেন, এবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। একইসঙ্গে প্রশাসনকে বলব, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তৎপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রাসেল বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরএ

  • নারায়ণগঞ্জ
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।