দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবিশ্বাস্য হলেও সত্য। তিন উপজেলা চেয়ারম্যান হাতে হাত রেখে ঐক্যের গান গেয়ে একই সঙ্গে ট্রাকে উঠে বিজয়ের নেশায় যাত্রা শুরু করেছেন।
তাদের মধ্যে রয়েছেন শেরপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, একই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্য্যান জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। শেরপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ও সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের গন্তব্য এখন একই । তাদের লক্ষ্য শেরপুর-১ (সদর) আসনের টানা পাঁচবারের এমপি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিককে পরাজিত করে বিজয় অর্জন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে তারা এখন কোমর বেঁধে ভোটের মাঠে। নির্বাচনে বিজয়ের মুকুট পড়েই তারা ঘরে ফিরবেন বলে শতভাগ আশাবাদী হয়ে ভোট ভিক্ষা করতে এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।
স্বতন্ত্র প্রার্থী ছানুর নেতাকর্মী ও সমর্থকরা এ ঘটনায় অনেকটা চাঙা। কেননা তাদের সঙ্গে রয়েছেন বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান ও বর্তমান শেরপুর পৌরসভা মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জাতীয় পার্টির প্রার্থী হয়েও তিনি সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী ছানুর পক্ষে সমর্থন দেওয়ায় ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী ছানুর সমর্থকরা এখন উল্লসিত।
এইউ