দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সরদার মো. মুসতানজীদ পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তিনি কেটলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। ওই ভাই তার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সেই কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোনো প্রার্থীর পক্ষ নেবার ঘোষণা দেননি।
এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এইউ