দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় যুবলীগ নেতা খায়ের ও মহিউদ্দিনকেও মারধর করে রক্তাক্ত করে তারা। এতে একটি প্রাইভেটকার ও মাইক ভাঙচুর করা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার মাইজখার ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দিনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সি স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটু জানান, আমার পক্ষে কাজ করায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে আহত করেছে এমপি প্রাণ গোপালের নেতাকর্মীরা। এভাবে প্রতিদিন হামলা হচ্ছে। আমার অনেক নেতাকর্মী প্রতিদিন আহত হচ্ছে। এভাবে নির্বাচন হয় না। পুলিশ প্রশাসন ও জেলা রির্টানিং কর্মকর্তাকে বারবার অবহিত করছি। কিন্তু কোনো হামলা বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ মুঠোফোনে কল দিলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আরএ