দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়ছেন গাজীপুরের বাসিন্দা ঊর্মি। তিনি বিএসপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের এই প্রার্থী। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচিত হলে দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঊর্মি বলেন, আমি যদি নির্বাচিত হই, আমি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকব। আমি চাইব আমার এলাকার মধ্যে যেন নেশাদ্রব্যের প্রভাব না পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করব সমাজ থেকে এ জিনিসটা দূর করতে।
তিনি আরও বলেন, আমাদের দলটা একেবারেই নতুন। তারা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সেজন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আমার গাজীপুর-৫ আসনের মানুষের পাশে থাকতে চাই। সুখে-দুখে, আপদে-বিপদে। সব সময় আমি আমার এলাকার জনগণের পাশে থাকতে চাই। ঊর্মিসহ গাজীপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন ঊর্মি। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া তার নগদ ৮ লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ আছে।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩৩ হাজার ৬১৩ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭২ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১ লাখ ৬৪ হাজার ৫৪১ জন। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি এবং বুথ সংখ্যা ৬৯৫টি।
জেবি