দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ-২ আসনের হরিরামপুর উপজেলা চত্বরসংলগ্ন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মমতাজ বেগম এবং স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর (ট্রাক প্রতীক) নির্বাচনি ক্যাম্প পাশাপাশি হওয়ায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে এবং সন্ধ্যায় দুই দফায় উভয়গ্রুপের মধ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে সরেজমিনে দেখা গেছে উভয়গ্রুপের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে। বিরাজ করছে থমথমে অবস্থা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘাত।
এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এ বিষয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তারা বক্তব্য দিতে রাজি হননি।
জেবি