দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে এক স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের নির্বাচন পরবর্তীতে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী ও সমর্থক নুরুজ্জামান নুরু নামে এক ইউপি চেয়ারম্যান।
গত রোববার (২৪ ডিসেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে এই বক্তব্য দেন নুরু।
বক্তব্যে জানা যায়, পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী সমর্থকদের ইঙ্গিত করে নুরুজ্জামান নুরু বলেন, যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘদিন চলেছে, এখন নৌকার বিরোধীতা করছে। এদের চিহ্নিত করে রাখবেন। আগামী ৭ জানুয়ারির পরে এই সব লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজন বোধে তাদের ঠেঙগুলো (পা) ভেঙে দেয়া হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়। নৌকার পতাকা তলে দীর্ঘদিন ধরে শ্বাসপ্রশ্বাস নিয়েছে এখন নৌকার বাহিরে তারা অন্য সূর ধরেছে, তাদের চিহ্নিত করে রাখবেন।
সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে নানান প্রশ্নের ঝড় বইছে।
হুমকি দেওয়া ওই নুরুজ্জামান নুরু পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী ও সমর্থক।
এর আগে গত ২ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরী বাজারে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক বক্তব্যে নৌকা মার্কা ও নৌকা মার্কার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচনকে কেন্দ্র করে এমন বক্তব্যে প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ৫ ডিসেম্বর নৌকার প্রার্থীকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।
এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, নৌকা মার্কার যে সমর্থক নুরুজ্জামান নুরু চেয়ারম্যান তিনি যে প্রকাশ্যে হুমকি দিলেন এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করি রিটার্নিং অফিসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন৷ এতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি,আমাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।
এম