দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের কালিতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নৌকার প্রার্থীর সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশেই হিন্দু কেলোনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনি ওই ক্যাম্পটি করা হয়েছিল। রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি জানান অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এছাডাও একই রাতে বক্তারপুর ইউনিয়নের চকতারতা, হালঘোষ পাড়া এবং তিলকপুর ইউনিয়নের ত্রিমোহনী বাজার মোড়েও নৌকার প্রার্থির নির্বাচনি অফিসের আগুন ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এম