দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন স্বাধীনকে শোকজ করে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
রোববার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান এই ব্যাখ্যা চেয়ে স্বাধীন চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠিয়েছেন।
সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জহুরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, আপনি আপনার দলবল নিয়ে গত ১২ ডিসেম্বর তারিখে নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানের ওপর হামলা করে মারপিট করে আহত করেছেন।
এ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে তা দাখিল করার জন্য আপনাকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ ক(৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ করা হলো।
জেবি