দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে চলমান রাখতে ভোটারদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচনি এলাকা নালিতাবাড়ী শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখা আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।
মতিয়া চৌধুরী বলেন, কোন ধরনের সুবিধা আনলে নালিতাবাড়ীর মানুষের অবস্থা ভালো হবে, কীভাবে দেশটা সুন্দরভাবে চলবে, এগুলো ভেবেই আমি লেগে থেকে কাজ করতে চেষ্টা করেছি। আগামীতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা চলমান রাখবেন। কেন না উন্নয়ন একদিনের ব্যাপার না। পাঁচটি বছর ধরে একটি পার্টি কাজ করে একটি ভালো কাজ করতে পারে।
তিনি বলেন, আমরা গর্ব করি না, তবে নালিতাবাড়ীর নিবেদনে আমরা কিছু হলেও সেবা উপহার দিতে পেরেছি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি নেতা সাংবাদিক হুমায়ন মুজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী, সমর্থক ছাড়াও আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনি সভায় যোগ দেন। পরে মতিয়া চৌধুরী বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় অংশ নেন।
জেবি