দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রচারণায় নেমেছেন।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিংড়ার হাতিয়ানদহ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি। সারাদিন তিনি আজ এই এলাকায় নির্বাচনি প্রচারণায় ভোটারদের কাছে থাকবেন।
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। ভোটের মাঠে এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তিনবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী পলকের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামীগ নেতা দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক।
জেবি