দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে প্রেমিক তারিন আহমেদ তোরণের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই প্রেমিকা। এখনপর্যন্ত তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।
জানা যায়, এ বছরের শুরুতে শহরের জোনাইল ফকিরবাড়ি এলাকার রতন মণ্ডলের ছেলে ও আশুলিয়া সিটি কলেজের কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের শিক্ষার্থী তারিন আহমেদ তোরণের সঙ্গে বালিজুড়ি নামপাড়া এলাকার এরশাদের মেয়ে ও একই কলেজের আইন বিভাগের শিক্ষার্থী রশিদা আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক তোরণ বিয়ের প্রলোভনে দেখিয়ে নানা সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একপর্যায়ে প্রেমিকা রশিদা প্রেমিক তোরণকে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক তোরণ। পরে বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রেমিকা।
ভুক্তভোগী প্রেমিকার সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে চাইলে দরজা বন্ধ করে দেয় প্রেমিক তোরণের পরিবার। পরে মুঠোফোনের যোগাযোগ করা হলে প্রেমিকা রশিদা সাংবাদিকদের বলেন, আমরা একই কলেজে পড়ি। আমার প্রেমিক তোরণ আমাকে বিয়ে করার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ে করতে নানা বাহানা দেখাচ্ছে। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী মেয়েটি আইনগত সহযোগিতা চাইলে মাদারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ