দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনাসহ পাঁচ জেলার ভার্চুয়াল সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীসহ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।
নেত্রকোনা জেলা স্টেডিয়ামে এই সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুসহ পাঁচটি আসনের নৌকার মনোনীত প্রার্থীরা।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনসহ দলীয় নেতাকর্মীরা সভায় যোগ দেন।
এ সময় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
জেলার সাংগঠনিক রিপোর্ট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন।
পরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নৃত্য পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
জেবি