দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের যোতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যোতমোড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে মোহাম্মদ সানি (২৮), সাজাহান বাবুর ছেলে রাকিবুল ইসলাম (৩০), মৃত আবু তালেবের ছেলে মো. সাজাহান (৫০)।
স্থানীয়রা জানায় , নির্বাচনি প্রচারণার সময় উপজেলার জোতমোড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকরা নির্বাচনি ক্যাম্পে বসে ছিলেন। এ সময় নৌকা প্রার্থির সমর্থকরা স্বতন্ত্র প্রার্থির নির্বাচনি ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়। নির্বাচনি ক্যাম্পের চেয়ার-টেবিলসহ চায়ের কাপ, কেটলি ভাঙচুর করা হয়। আহতদেরকে কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকার সমর্থক সানি বলেন, স্বতন্ত্র প্রার্থির লোকজন আমাদেরকে কুপিয়ে জখম করেছে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থির নির্বাচনি অফিস ভাঙচুর করলে এ সংঘর্ষ হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। পুলিশ ৯ জনকে আটক করেছে। সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
কেএইচ