দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় প্রচারণা চালানোর সময় হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী সেলিম আহমদ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কাঠেরপুল এলাকায় হামলার শিকার হন তিনি।
সেলিম আহমেদ বাংলাদেশ জনদলের (বিজেডি) মহাসচিব। তিনি জোটের শরিক দল সুপ্রিম পার্টির দলীয় প্রতীক ‘একতারা’ নিয়ে নির্বাচনে লড়ছেন৷ এ আসনটিতে তার প্রধান প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য শামীম ওসমান।
হামলার বিষয়ে সেলিম আহমেদ জানান, তিনি তার অনুসারিদের নিয়ে ফতুল্লার কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরণ করে স্থানীয়দের কাছে ভোট চাইছিলেন। এমন সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, হামলায় আমি এবং আমার ৫ জন অনুসারী আহত হয়েছি। আমরা একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, লিফলেট বিতরণের সময় সেলিম আহমেদকে কয়েকজন লোক বাধা দিয়েছে এবং হামলা চালিয়েছে জানতে পেরে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হামলাকারীদের আটক করার চেষ্টা করছে।
কেএইচ